HEADLINES: |
Thursday, 12 February, 2026, at 4:04 PM | BANGLA |
![]() |
|
|
Educationডাকসু সদস্য রাফিয়া পুলিশি হেনস্তার শিকার: ভিপি সাদিক কায়েম
Publish :
18 Nov 2025, Tue
at
20:12,
View: 557
![]() ডাকসু কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া পুলিশি হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে তিনি এ অভিযোগ করেন। সাদিক কায়েম লিখেন, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় রাফিয়াকে পুলিশ হেনস্তা করেছে। তার দাবি, “ইউনিফর্ম বদলালেও অনেক ফ্যাসিস্ট পুলিশের মনে এখনো হাসিনা–পূজার মানসিকতা রয়ে গেছে।” তিনি আরও জানান, ধানমন্ডিতে সেদিন বহু শিক্ষার্থীর ওপর হামলা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী গুরুতর আহত হন। রাফিয়াসহ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে পুলিশের ভেতরে থাকা “লীগ ক্যাডারদের” শনাক্ত করে চাকরিচ্যুত করার আহ্বান জানান। সাদিক কায়েম তার পোস্টে আরও বলেন, খুনি হাসিনার পক্ষে বিবৃতি দেওয়া শিক্ষক এবং জুলাইয়ের সহিংসতার সমর্থনদাতা বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদেরও চাকরিচ্যুত করে আইনের মুখোমুখি করতে হবে। তার ভাষ্য—এত প্রাণ ও ত্যাগের পরেও ছাত্র-জনতার ওপর হামলা অব্যাহত রাখাকে তারা মেনে নেবেন না। Education - Also News
|
Latest News
Most Read News
|
Editor: Mohammad Nizam Uddin JituPlanners Tower, 9th Floor, 13/A Bir Uttam C.R. Dutta Road, Banglamotor, Shahbag, Dhaka-1000 |