HEADLINES: |
Thursday, 12 February, 2026, at 3:39 PM | BANGLA |
![]() |
|
|
Nationalআজ প্রকাশ হচ্ছে জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা
Publish :
18 Nov 2025, Tue
at
09:52,
View: 586
![]() আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সূত্র বলছে, এ তালিকাই জাতীয় নির্বাচনে ব্যবহারের জন্য চূড়ান্ত হিসেবে গণ্য হবে। ইসি এর আগেই ৩ নভেম্বর খসড়া তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়ায় ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে— পুরুষ ভোটার: ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন হিজড়া ভোটার: ১ হাজার ২৩০ জন ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন, তারাই এই তালিকায় অন্তর্ভুক্ত হয়ে আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। National - Also News
|
Latest News
Most Read News
|
Editor: Mohammad Nizam Uddin JituPlanners Tower, 9th Floor, 13/A Bir Uttam C.R. Dutta Road, Banglamotor, Shahbag, Dhaka-1000 |