রাজধানীর নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন
Publish :
17 Nov 2025, Mon
at
12:52,
View: 497

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ঢাকায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম। তিনি বলেন, পুরো রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং শহরের বিভিন্ন স্থানে মোতায়েন আছে পুলিশের ১৫ হাজার সদস্য।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং রাজধানীর মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারবেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সব ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।
এর আগে রোববার থেকেই ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করা হয়। গুরুত্বপূর্ণ স্থাপনা, মোড়, প্রবেশপথ ও কৌশলগত জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনী বলছে, রায় উপলক্ষে কোনো অঘটন ঘটার আশঙ্কা না থাকলেও সতর্ক অবস্থান বজায় রাখা হচ্ছে যেন নগরবাসী নিশ্চিন্তে দৈনন্দিন কার্যক্রম চালাতে পারেন।