HEADLINES:

একইদিনে ইউরোপের তিন জায়ান্টের বড় জয় উপদেষ্টা হওয়ার আগে আমিও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি Dr. Shakira Nova, a legendary personality sets off as Brand Ambassador of Global University Admission and Immigration Center (GUAIC) আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের Chief advisor calls on Uruguay to build bridges through sports Operation Devil Hunt: 65 activists arrested in Gazipur ACC's drive to open lockers of 300 Bangladesh Bank officials today Thursday, 12 February, 2026, at 3:10 PM

BANGLA

Others

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন মূল্য কার্যকর

Publish : 16 Nov 2025, Sun at 10:39, View: 773
টানা চার দফায় দাম বাড়ানোর পর অবশেষে কমল দেশের স্বর্ণের বাজার। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার রাতে নতুন দাম ঘোষণা করে জানায়, ভরিতে ৫ হাজার ৪৪৭ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা। আজ রোববার (১৬ নভেম্বর) থেকেই এ দাম কার্যকর হচ্ছে। এর আগে, সর্বশেষ গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা নির্ধারণ করেছিল বাজুস। মাত্র তিন দিনের ব্যবধানে এবারই সবচেয়ে বড় দামের পতন লক্ষ্য করা গেল। নতুন দামের হিসাবে
• ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২,০৮,২৭২ টাকা
• ২১ ক্যারেটের ভরি ১,৯৮,৮০১ টাকা
• ১৮ ক্যারেটের ভরি ১,৭০,৩৯৯ টাকা
• সনাতন পদ্ধতির প্রতি ভরি ১,৪১,৭১৭ টাকা স্বর্ণের বাজারে ওঠানামা চলতি বছর আরও বেশি ঘন ঘন দেখা যাচ্ছে। বছরজুড়ে এখন পর্যন্ত মোট ৭৭ বার দাম সমন্বয় করেছে বাজুস—যার মধ্যে ৫৩ বার দাম বেড়েছে এবং ২৪ বার কমেছে। তুলনায় গত বছর মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৩৫ বার বাড়ানো এবং ২৭ বার কমানো হয়েছিল। বাজারসংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম পরিবর্তন ও স্থানীয় বাজারের সরবরাহ পরিস্থিতির ওপরই মূলত এসব সমন্বয় নির্ভর করে।




Others - Also News

  • Latest News

    Most Read News

    Editor: Mohammad Nizam Uddin Jitu

    Planners Tower, 9th Floor, 13/A Bir Uttam C.R. Dutta Road, Banglamotor, Shahbag, Dhaka-1000
    Tel: 88-02-41064111-14, Fax: 88-02-9611604, Cell: +88-01926667001
    email : [email protected], [email protected], Web : http://www.banglakhabor24.com