HEADLINES: |
Thursday, 12 February, 2026, at 4:17 PM | BANGLA |
![]() |
|
|
Othersপাবনার ৬ বছরের শিশুকে ধর্ষণের পর নির্মম নির্যাতনে হত্যাসোলাইমান হোসাইন পাবনা জেলা প্রতিনিধি
Publish :
16 Nov 2025, Sun
at
00:58,
View: 438
![]() সদর উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, উত্তর শালগাড়িয়া সরদারপাড়া ঘাটপাড় এলাকায় ৯ বছরের শিশু হাফসার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৫/১১/২৫ শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর রাত ৯ টার দিকে বাড়ির পেছনের জঙ্গলের ভেতর পাটিতে মোড়ানো অবস্থায় কাদা মাখানো মরদেহটি পাওয়া যায়। হাফসা স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে মল্লিক সরদারের নাতনি এবং প্রবাসী হাফিজুর রহমানের মেয়ে। সাম্প্রতিক সময়ে নানীর বাড়িতে ছিল সে। পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যার পর শিশুটি বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। এলাকায় মাইকিং করার পরও কোনো খোঁজ না মেলায় আশপাশ তল্লাশির এক পর্যায়ে বাড়ির পেছনের জঙ্গলে শিশুটির লাশ দেখতে পান তারা। স্থানীয়রা জানান, মরদেহ উদ্ধার হওয়া জায়গাটি নির্জন এবং সেখানে নিয়মিত এলাকার কিছু বখাটে নেশা করত। নিরাপত্তাহীনতার কারণে দীর্ঘদিন ধরে কেউ এ বিষয়ে মুখ খুলতে সাহস পাননি। ঘটনার পর পুলিশ রমজান (২৮) ও সাব্বির (২৫) নামে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি। সরেজমিনে তদন্ত করতে সার্কেল এএসপি শরিফুল ইসলাম, সদর থানার ওসি আব্দুস সালাম, তদন্ত ওসি সঞ্জয় কুমারসহ থানার সাতটি গাড়িবাহিনী ফোর্স এবং পিবিআই কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে পিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে। পুলিশ বলছে, এটি অত্যন্ত সংবেদনশীল একটি ঘটনা এবং প্রকৃত অপরাধীদের শনাক্তে সব ধরনের প্রযুক্তিগত ও মাঠ পর্যায়ের কার্যক্রম অব্যাহত রয়েছে। Others - Also News
|
Latest News
Most Read News
|
Editor: Mohammad Nizam Uddin JituPlanners Tower, 9th Floor, 13/A Bir Uttam C.R. Dutta Road, Banglamotor, Shahbag, Dhaka-1000 |