HEADLINES:

একইদিনে ইউরোপের তিন জায়ান্টের বড় জয় উপদেষ্টা হওয়ার আগে আমিও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি Dr. Shakira Nova, a legendary personality sets off as Brand Ambassador of Global University Admission and Immigration Center (GUAIC) আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের Chief advisor calls on Uruguay to build bridges through sports Operation Devil Hunt: 65 activists arrested in Gazipur ACC's drive to open lockers of 300 Bangladesh Bank officials today Thursday, 12 February, 2026, at 4:32 PM

BANGLA

World

নিউইয়র্কে আজ মেয়র নির্বাচন: মামদানির তীব্র বিরোধিতা ডোনাল্ড ট্রাম্পের

Publish : 04 Nov 2025, Tue at 10:03, View: 404
নিউইয়র্ক সিটিতে আজ অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত মেয়র নির্বাচন, যেখানে মুসলিম বংশোদ্ভূত ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানিকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। নির্বাচনের আগের দিন সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে মামদানির তীব্র সমালোচনা করে সতর্কবার্তা দিয়েছেন যে, যদি মামদানি নির্বাচনে জয়ী হন, তবে নিউইয়র্ক সিটির জন্য ফেডারেল তহবিল সীমিত করা হবে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মামদানিকে ‘কমিউনিস্ট’ বলে আখ্যা দিয়ে লিখেছেন, এই প্রার্থী জয়ী হলে নিউইয়র্ক সিটি ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়বে। তিনি দাবি করেন, তিনি ভালো অর্থ খারাপ জায়গায় ব্যয় করতে চান না। ট্রাম্প আরও বলেন, “যদি কমিউনিস্ট প্রার্থী মামদানি মেয়র নির্বাচনে জিতে যান, আমি আইনি বাধ্যবাধকতার বাইরে নিউইয়র্ককে কোনো অতিরিক্ত ফেডারেল সহায়তা দেব না।” প্রেসিডেন্ট ট্রাম্প এ সময় সাবেক গভর্নর অ্যানড্রু কুমোকে সমর্থন জানান এবং নিউইয়র্কের ভোটারদের আহ্বান করেন মামদানির পরিবর্তে কুমোকে ভোট দিতে। তিনি বলেন, “আপনি কুমোকে ব্যক্তিগতভাবে পছন্দ করুন বা না করুন, আপনাকে তাকেই ভোট দিতে হবে। তিনি শহরকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারবেন, মামদানি পারবেন না।” ট্রাম্প একই সঙ্গে রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকেও সমালোচনা করে বলেন, “স্লিওয়াকে ভোট দেয়া মানে মামদানিকেই ভোট দেয়া।” কুইন্সে জন্ম নেওয়া ট্রাম্প বারবার নিউইয়র্ককে নিজের “প্রথম বাড়ি” বলে উল্লেখ করেন। তিনি মনে করেন, মামদানির নেতৃত্বে শহরটি অর্থনৈতিক ও সামাজিকভাবে ধ্বংসের মুখে পড়বে। প্রেসিডেন্ট বলেন, এমনকি সফলতার অভিজ্ঞতা থাকা কোনো ডেমোক্রেট প্রার্থীও মামদানির চেয়ে বেশি উপযুক্ত। নিউইয়র্কের রাজনৈতিক অঙ্গনে ট্রাম্পের এই মন্তব্য ও সমর্থন ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকে প্রশ্ন তুলেছেন, একজন বর্তমান প্রেসিডেন্ট হিসেবে স্থানীয় সরকারের নির্বাচনে তিনি এভাবে সরাসরি প্রভাব বিস্তার করতে পারেন কি না। বিশেষজ্ঞরা বলছেন, এই বক্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এবং নির্বাচনের আগের রাতে তা ভোটারদের মনোভাবেও প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক জরিপ অনুযায়ী, ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি জনপ্রিয়তায় এগিয়ে আছেন। অন্যদিকে সাবেক গভর্নর অ্যানড্রু কুমো, যিনি প্রাইমারিতে মামদানির কাছে হেরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এখনো উল্লেখযোগ্য ভোট ধরে রেখেছেন। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া এই দুই প্রার্থীর অনেক পেছনে অবস্থান করছেন। ট্রাম্প প্রশাসন অতীতেও ডেমোক্রেট নিয়ন্ত্রিত শহরগুলোর জন্য ফেডারেল অনুদান কমানোর পদক্ষেপ নিয়েছিল। বর্তমান অর্থবছরে নিউইয়র্ক সিটি প্রায় ৭.৪ বিলিয়ন ডলার ফেডারেল তহবিল পেয়েছে, যা শহরের অবকাঠামো, নিরাপত্তা ও সামাজিক খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আজকের নির্বাচনকে কেন্দ্র করে নিউইয়র্কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটারদের উপস্থিতি ও নির্বাচনের ফলাফল ঘিরে শুধু শহর নয়, পুরো যুক্তরাষ্ট্রজুড়ে এখন চোখ রাখছে রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যম।




World - Also News

  • Latest News

    Most Read News

    Editor: Mohammad Nizam Uddin Jitu

    Planners Tower, 9th Floor, 13/A Bir Uttam C.R. Dutta Road, Banglamotor, Shahbag, Dhaka-1000
    Tel: 88-02-41064111-14, Fax: 88-02-9611604, Cell: +88-01926667001
    email : [email protected], [email protected], Web : http://www.banglakhabor24.com