তাজা খবর:

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহমাদুল্লাহ Thursday, 12 February, 2026, at 3:47 PM

ENGLISH

খেলা

প্রথম সেশন পক্ষে আসলেও স্বস্তিতে নেই বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 21 এপ্রিল 2025, সোমবার, সময় : 12:30, পঠিত 523 বার

আগের দিন বিনা উইকেটে ৬৫ রান তুলে নিয়েছিল জিম্বাবুয়ে। সফরকারীদের আজকের সকালটি ভালো যায়নি। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ৬৮ রান তুলতে হারিয়েছে ৪ উইকেট। নাহিদ রানার তোপ দাগার দিনে প্রথম সেশন পক্ষে আসলেও মোটাদাগে স্বস্তিতে নেই বাংলাদেশ।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ৪ উইকেট হারিয়ে তুলেছে ১৩৩ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে তারা পিছিয়ে আছে ৫৮ রানের। লাঞ্চ বিরতির পর নাজমুল হোসেন শান্ত ব্রিগেড দ্রুত উইকেট তুলতে না পারলে, লিডের পথে এগোবে সফরকারীরা।


প্রথম সেশন শেষে জিম্বাবুয়েকে টানছেন শন উইলিয়ামস। ৩৩ রানে ব্যাট করছেন এই টপ অর্ডার। ৪ রানে তাকে সঙ্গ দিচ্ছেন ওয়েসলি মাধবেরে।


আজ সকালে নাহিদ দাগেন তোপ। ৬৯ রানের জুটি ভেঙে ফেরান বেন কারানকে (১৮)। এরপর ফিফটি ছাড়ানো ব্রায়ান বেনেটকে (৫৭) উইকেটের পেছনে ক্যাচ বানান। মাঝে নিক উইলসকে বোল্ড করে ম্যাচের হাল পক্ষে আনেন হাসান।


তবে এরপর উইলিমাস ধরেন ম্যাচের হাল। এখনও তিনি অপরাজিত আছেন। লাঞ্চ বিরতির আগে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিনকে ফিরিয়ে অবশ্য স্বস্তির সেশন আনেন নাহিদ। তবে সিলেট টেস্টে টাইগারদের স্বস্তি আনতে অনেকটা কাজ করতে হবে নাহিদদের।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




খেলা পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com