তাজা খবর:

নামের আগে ‘ডাক্তার’ লিখে প্রতারণা, ২০০ টাকা ভিজিট নিতেন ভুয়া চিকিৎসক ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের সাথে চট্টগ্রাম বন্দরের চুক্তি স্বাক্ষর পুঠিয়া পৌরসভা: তদন্তের নির্দেশ উপেক্ষিত, বহাল তবিয়তে কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস নিয়ে গণশুনানি: বাখরাবাদ গ্যাসকে পুনরায় ‘তিতাস’ নামে নামকরণের দাবি গোদাগাড়ীতে মিথ্যা মামলা হামলার প্রতিবাদে মানববন্ধন Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড Wednesday, 14 January, 2026, at 7:59 AM

ENGLISH

রাজনীতি

দলীয় শৃঙ্খলা ফেরাতে এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 21 এপ্রিল 2025, সোমবার, সময় : 12:06, পঠিত 939 বার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের তদন্তের জন্য ‘শৃঙ্খলা কমিটি’ গঠন করা হয়েছে।


রোববার (২০ এপ্রিল) রাতে এনসিপির তৃতীয় সাধারণ সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে ‘শৃঙ্খলা কমিটি’ গঠন করা হয়।


শৃঙ্খলা কমিটির প্রধান হলেন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন। এ ছাড়া সদস্য হিসেবে আছেন ডা. ভাজনূভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, মীর আরশাদুল হক, ফারহাদ আলম ভূঁইয়া, অ্যাডভোকেট আলী নাছের খান, আকরাম হোসেন (রাজ), আরমান হোসাইন, মো. আব্দুল্লাহ আল ফয়সাল, সানাউল্লাহ খান, সাইয়েদ জামিল।


এর আগে গত শুক্রবার দলের তৃতীয় সাধারণ সভায় নেতাকর্মীদের বিরুদ্ধে সম্প্রতি উত্থাপিত সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কার্যক্রমের অভিযোগের প্রেক্ষিতে একটি শৃঙ্খলা ও তদন্ত কমিটি গঠন করার কথা জানানো হয়।


দলীয় শৃঙ্খলা ফেরাতে এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন


সভা শেষে বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের অভিযোগ ওঠায় সভায় সর্বসম্মতিক্রমে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য একটি সাংগঠনিক ‘শৃঙ্খলা ও তদন্ত কমিটি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




রাজনীতি পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com