তাজা খবর: |
Thursday, 12 February, 2026, at 4:28 PM | ENGLISH |
![]() |
|
|
সারাদেশনামের আগে ‘ডাক্তার’ লিখে প্রতারণা, ২০০ টাকা ভিজিট নিতেন ভুয়া চিকিৎসকস্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: :
প্রকাশ :
13 জানুয়ারি 2026, মঙ্গলবার,
সময় :
20:18,
পঠিত 352 বার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তন্তর বাজারে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে এক ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। অভিযানকালে দেখা যায়, আখাউড়া উপজেলার তন্তর বাজারে অবস্থিত নয়ন ফার্মেসির মালিক কোনো ধরনের বৈধ চিকিৎসা সনদ ছাড়াই রোগী দেখছিলেন। তিনি সিরিয়াল দিয়ে রোগী গ্রহণ করতেন এবং জনপ্রতি ২০০ টাকা ভিজিট নিয়ে এন্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ প্রেসক্রিপশনে লিখে দিচ্ছিলেন। পরবর্তীতে যাচাই-বাছাই করে জানা যায়, সংশ্লিষ্ট ব্যক্তির পল্লী চিকিৎসক, এমবিবিএস বা চিকিৎসা সংশ্লিষ্ট কোনো বৈধ সনদ নেই। অথচ তিনি নিজের নামের আগে “ডাক্তার নারায়ণ চন্দ্র পাল” লিখে দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। ভুয়া টাইটেল ব্যবহার করে জনগণকে প্রতারণার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|