তাজা খবর:

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহমাদুল্লাহ Thursday, 12 February, 2026, at 4:06 PM

ENGLISH

সারাদেশ

জলাতঙ্ক নির্মূল কার্যক্রম জোরদারে চন্দনাইশে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি::

প্রকাশ : 13 জানুয়ারি 2026, মঙ্গলবার, সময় : 20:15, পঠিত 280 বার

দেশকে জলাতঙ্কমুক্ত করার জাতীয় লক্ষ্যের অংশ হিসেবে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কুকুরের টিকাদান কর্মসূচি (এমডিভি–৩য় রাউন্ড) বাস্তবায়নে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার দুপুরে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা।


সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার প্রোগ্রাম অফিসার ডা. মো. কামরুজ্জামান, পুলিশ উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম, ফিল্ড মনিটরিং সুপারভাইজার রিয়াদ মোল্লা এবং শাওন রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমওডিসি ডা. দীপন দেবনাথ।


এসময় চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, দোহাজারী পৌরসভার বাজার পরিদর্শক শাখাওয়াত হোসাইন মিন্টু, স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম, পরিসংখ্যানবিদ আহসান হাবিব, স্বাস্থ্য পরিদর্শক তরুণ কুমার সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক একটি মারাত্মক ও প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা ও সময়মতো টিকাদানের মাধ্যমে একে পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব। সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূল করতে হলে কুকুরের টিকাদান কর্মসূচি শতভাগ সফল করা জরুরি।


এ লক্ষ্যে আগামী ১৪ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী চন্দনাইশ উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নের সকল পোষা এবং বেওয়ারিশ কুকুরকে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হবে। কর্মসূচি সফল করতে প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন বক্তারা।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




সারাদেশ পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com