তাজা খবর:

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহমাদুল্লাহ Thursday, 12 February, 2026, at 3:45 PM

ENGLISH

সারাদেশ

সাইবার সিকিউরিটি সিস্টেম স্থাপনের লক্ষ্যে

ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের সাথে চট্টগ্রাম বন্দরের চুক্তি স্বাক্ষর

চট্টগ্রাম প্রতিনিধি::

প্রকাশ : 13 জানুয়ারি 2026, মঙ্গলবার, সময় : 20:14, পঠিত 303 বার

বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর যুগে সাইবার সিকিউরিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। ডিজিটাল প্ল্যাটফর্ম, ইন্টারনেট ভিত্তিক সেবা, অনলাইন লেনদেন এবং তথ্য সংরক্ষণের উপর নির্ভরতা যত বাড়ছে, ততই সাইবার ঝুঁকি ও সাইবার আক্রমণের সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রাম বন্দর টার্মিনাল অপারেটিং সিস্টেম, ডিজিটাল গেট পাস সিস্টেম, ডিজিটাল পেমেন্ট সিস্টেমসহ ব্যাপক প্রযুক্তি নির্ভর সেবা চালু করেছে। ফলে কাজের গতি বেড়েছে ব্যাপকহারে। তথ্যপ্রযুক্তি নির্ভর এ সেবা কার্যক্রমকে নিরাপদ রাখতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য সাইবার ঝুঁকি কমানোর উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরে সাইবার সিকিউরিটি সিস্টেম স্থাপন করা অপরিহার্য হয়ে পড়েছে। এ প্রেক্ষিতে গত ১১ জানুয়ারি ২০২৬ ইং, ( রবিবার) সকাল ১১:০০ ঘটিকায় সাইবার সিকিউরিটি সিস্টেম স্থাপনের লক্ষ্যে চবক বোর্ড রুমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নেভী, সোনাকান্দা, বন্দর, নারায়নগঞ্জের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত চুক্তিতে চবক এর পক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান এবং ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এর পক্ষে ম্যানেজিং ডিরেক্টর কমডোর মোহাম্মদ ফয়জুল হক স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, চবক এর পরিচালক (নিরাপত্তা) লেঃ কর্ণেল মোঃ জহিরুল ইসলাম, সিস্টেমস এনালিস্ট  আকরাম চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠোনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  #


সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




সারাদেশ পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com