তাজা খবর:

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহমাদুল্লাহ Thursday, 12 February, 2026, at 3:19 PM

ENGLISH

সারাদেশ

বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিএনপিতে ফিরলেন একরামুজ্জামান

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:

প্রকাশ : 13 জানুয়ারি 2026, মঙ্গলবার, সময় : 20:12, পঠিত 290 বার

দলের নির্দেশনার বাইরে গিয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করায় সৈয়দ একে একরামুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। 


মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেইজে দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একরামুজ্জামান বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। 


ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 


খোঁজ নিয়ে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করেনি। সেই নির্বাচনে দলের নির্দেশনা ছিল দলের কেউ নির্বাচনে যেন প্রার্থী না হন। কিন্তু বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ একে একরামুজ্জামান সেই নির্বাচনে দলের নির্দেশনা উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে অংশগ্রহণ করেন। ফলে বিএনপি থেকে বহিষ্কার করা হয় তাকে। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত সেই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন একরামুজ্জামান। 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে আবারও স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন সৈয়দ একে একরামুজ্জামান। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন এম এ হান্নান। পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে একরামুজ্জামান প্রার্থীতা প্রত্যাহার করেন। সর্বশেষ আজ মঙ্গলবার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি। 


সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




সারাদেশ পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com