তাজা খবর:

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহমাদুল্লাহ Thursday, 12 February, 2026, at 4:40 PM

ENGLISH

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস নিয়ে গণশুনানি: বাখরাবাদ গ্যাসকে পুনরায় ‘তিতাস’ নামে নামকরণের দাবি

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: :

প্রকাশ : 13 জানুয়ারি 2026, মঙ্গলবার, সময় : 20:09, পঠিত 350 বার

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ব্যবস্থা, গ্রাহকসেবা ও নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শহরের সুরসম্রাট আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের মিলনায়তনে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)-এর উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। 


এছাড়া জেলা পুলিশ সুপার, বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


গণশুনানিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।


গণশুনানিতে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস গ্রাহকদের ন্যায্য, নিরবচ্ছিন্ন ও নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। অবৈধ গ্যাস সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করা, নতুন সংযোগের ক্ষেত্রে ডিমান্ড নোট অনুযায়ী অর্থ জমা দেওয়ার পরও সংযোগ না পাওয়ার অভিযোগগুলোর দ্রুত সমাধান দাবি করেন তারা। একই সঙ্গে দেশি ও বিদেশি চোরাই গ্যাস সরবরাহ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।


বক্তারা আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে ঐতিহাসিকভাবে ‘তিতাস’ নামটি ওতপ্রোতভাবে জড়িত। তাই বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নাম পুনরায় ‘তিতাস গ্যাস’ করার দাবি জানান তারা।


গণশুনানিতে বিজিডিসিএলের পক্ষ থেকে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলায় গ্যাস সরবরাহ বাড়াতে অতিরিক্ত দুই মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বৃদ্ধি করা হবে। পাশাপাশি অপচয় ও লিকেজ রোধে প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




সারাদেশ পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com