তাজা খবর:

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহমাদুল্লাহ Thursday, 12 February, 2026, at 3:57 PM

ENGLISH

বিনোদন

হাকিমির খেলা দেখতে মরক্কো উড়ে গেলেন নোরা, প্রেমের গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 13 জানুয়ারি 2026, মঙ্গলবার, সময় : 19:37, পঠিত 573 বার
মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমি ও বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও দুজনের কেউই বিষয়টি নিশ্চিত করেননি, তবে বলিউডের একটি সূত্র এ গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।কিছুদিন আগেই মরক্কো বেড়াতে গিয়েছিলেন নোরা। সেখানে আফ্রিকান কাপ অব নেশন (আফকন) ফুটবল ম্যাচ দেখতে যান বলিউডকন্যা। তারপর থেকেই ফুটবলজগতের এই নামী তারকার সঙ্গে প্রেমের গুঞ্জনে নাম জড়িয়েছে তার।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, আশরাফ হাকিমির খেলা দেখে গ্যালারি থেকে ক্রমাগত উৎসাহ দিচ্ছিলেন নোরা। এ সময় নোরার উচ্ছ্বাস নজর এড়ায়নি তার অনুরাগীদের। তারপরেই জল্পনা-কল্পনার শুরু। নেটিজেনদের অনুমান, আশরাফের সঙ্গে ইতোমধ্যেই সম্পর্কে জড়িয়েছেন নোরা। তাই মরক্কো উড়ে গিয়েছিলেন তিনি।বলিউডপাড়ার এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, নোরা মরক্কোয় ফুটবল ম্যাচ দেখতে যাওয়ায় সকলেরই চোখ কপালে উঠেছে। আগেই শোনা যাচ্ছিল, এক ফুটবলারের সঙ্গে তিনি প্রেম করছেন। সেই জল্পনাই এবার আরও ঘনীভূত হলো। অনুমান, মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গেই প্রেম করছেন তিনি।প্রসঙ্গত, বর্তমানে বিশ্বসেরা পাঁচ ফুটবলারের একজন ধরা হয় আশরাফ হাকিমিকে। অন্যদিকে, নোরাও তার কাজের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। আগামীতে অভিনেত্রীকে ‘কাঞ্চানা ৪’ ছবিতে দেখা যাবে। 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




বিনোদন পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com