তাজা খবর: |
Thursday, 12 February, 2026, at 3:21 PM | ENGLISH |
![]() |
|
|
সারাদেশকুমিল্লা সীমান্তে ৪৮ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ীসহ অটোরিক্সা জব্দগনকণ্ঠ প্রতিবেদক (কুমিল্লা)
প্রকাশ :
12 জানুয়ারি 2026, সোমবার,
সময় :
20:31,
পঠিত 342 বার
কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ী এবং একটি অটোরিক্সা জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। সোমবার (১২ জানুয়ারি) ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার সীমান্ত সংলগ্ন এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে শিবেরবাজার বিওপি’র একটি টহলদল অভিযানে নামে। টহলদলটি সদর দক্ষিণ উপজেলার বদরপুর নামক স্থানে—যা সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে—তল্লাশি চালায়। অভিযানকালে বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় একটি অটোরিক্সা আটক করে। পরে ওই অটোরিক্সাটি তল্লাশি করে ভেতর থেকে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়। বিজিবি’র হিসাব অনুযায়ী, জব্দকৃত শাড়ী ও অটোরিক্সার সম্মিলিত বাজারমূল্য প্রায় ৪৮ লক্ষ ৬০ হাজার টাকা। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান বন্ধে তাদের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল আইনানুগ বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|