তাজা খবর: |
Thursday, 12 February, 2026, at 3:58 PM | ENGLISH |
![]() |
|
|
আইন-আদালতশরীয়তপুরে যৌথবাহিনীর অভিযান ৪৫টি ককটেল উদ্ধার, আটক ৪।গনকণ্ঠ প্রতিবেদক (শরীয়তপুর)
প্রকাশ :
12 জানুয়ারি 2026, সোমবার,
সময় :
17:09,
পঠিত 365 বার
শরীয়তপুরের জাজিরা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের একাধিক গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৫টি ককটেল ও বিস্ফোরক দ্রব্যসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।শরীয়তপুরের জাজিরা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের একাধিক গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৫টি ককটেল ও বিস্ফোরক দ্রব্যসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সম্প্রতি বিলাসপুর এলাকায় একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা ঠেকাতে এই অভিযান পরিচালনা করা হয়। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন বলেন, অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা বিভাগ এবং বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা অংশ নেন। সেনাবাহিনীর প্রশিক্ষিত ডগ স্কোয়াড ব্যবহার করে অবিস্ফোরিত ককটেল শনাক্ত করা হয়। উদ্ধার হওয়া ককটেলগুলো বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, আর কোথা থেকে ককটেল সরঞ্জামগুলো আসে তাও পর্যবেক্ষণ করা হচ্ছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। এর আগে গত বৃহস্পতিবার বিলাসপুরের মুলাই বেপারী কান্দি গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হন। সে ঘটনায় বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ৫৩ জনের নাম উল্লেখ করে জাজিরা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আইন-আদালত পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|